ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের প্রক্রিয়া পুরোদমে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এরপর বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য এরই মধ্যে বেশ কয়েকজন রাজনীতিবিদকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে। যারা প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাক পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন—
এম রশিদুজ্জামান মিল্লাত
অনিন্দ্য ইসলাম অমিত
মো. শরিফুল আলম
শামা ওবায়েদ ইসলাম
সুলতান সালাউদ্দিন টুকু
ব্যারিস্টার কায়সার কামাল
ফরহাদ হোসেন আজাদ
আজ বিকেলে বঙ্গভবনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
রিপোর্টারের নাম 





















