ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

জলদস্যু দমন ও চন্দ্রনাথে ক্যাবল কার স্থাপনের ঘোষণা আসলাম চৌধুরীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী-কে জেলে সম্প্রদায়ের মৎসজীবী সংগঠন ও হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ড উপজেলার গজারিয়া দিঘীর পাড় এলাকায় মেলা কমিটির উদ্যোগে প্রথমে সংবর্ধনা দেওয়া হয়। পরে একই এলাকার আস্তানবাড়িতে জেলে সম্প্রদায়ের পক্ষ থেকেও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি অধ্যাপক আসলাম চৌধুরী বলেন, সমুদ্রে মাছ আহরণের সময় অনেক জেলে জলদস্যুদের কবলে পড়েন এবং কষ্ট করে ধরা মাছ ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। এসব দমন করতে কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞার সময় জেলেরা যেন ন্যায্য ভিত্তিতে সহায়তা পান, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।

এ সময় স্থানীয়দের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে তাৎক্ষণিকভাবে একটি ডিপ টিউবওয়েল স্থাপনের ঘোষণা দেন এমপি। এছাড়া চন্দ্রনাথ পাহাড়-এ তীর্থ করতে আসা পূন্যার্থীদের জন্য আধুনিক মানের ছাউনি নির্মাণের প্রতিশ্রুতিও দেন। স্রাইন কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে এসব কাজ বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

একই দিন বিকেলে সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলা কমিটির আয়োজনে পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি চন্দ্রনাথ পাহাড়ে বয়োজ্যেষ্ঠ তীর্থযাত্রীদের সুবিধার্থে ক্যাবল কার স্থাপনের ঘোষণা দেন। প্রায় সাড়ে ১২শ ফুট উচ্চতায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির-এ নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ রাস্তার স্থায়ী সমাধানেও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রীর সভাপতিত্বে ও কনকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডা. কমল কদর, কাজী মো. মহিউদ্দিন, জহরুল আলম জহুর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, মোজাহির উদ্দিন আশরাফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে এমপি অধ্যাপক আসলাম চৌধুরী আস্তানবাড়ি স্রাইন কমিটির কার্যালয় পরিদর্শন করেন। এ সময় স্রাইন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা কামনা করেন।

স্থানীয় জেলে ও তীর্থযাত্রীদের কল্যাণে ঘোষিত এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরাইল সংঘাত: ইসরাইলের দাবি, আকাশপথে ২০০০টির বেশি বোমা বর্ষণ

জলদস্যু দমন ও চন্দ্রনাথে ক্যাবল কার স্থাপনের ঘোষণা আসলাম চৌধুরীর

আপডেট সময় : ১২:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬