ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ঈদগাঁওয়ে কর্মচারীর ছুরিকাঘাতে চিংড়িঘের মালিকের ছেলে খুন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁওয়ে কর্মচারীর ছুরিকাঘাতে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন মোস্তফা কামাল (২৮) নামের এক চিংড়িঘের মালিকের ছেলে। এ ঘটনায় ঘাতকদের পুলিশ অভিযান চালিয়ে আটক করে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম ইছাখালী এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত যুবক উক্ত এলাকার মোক্তার আহমদের ছেলে এবং গ্রেফতারকৃত ঘাতক সোলায়মান(৩০) ও তার পিতা শাহনুর মিস্ত্রীও একই এলাকার।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোস্তফা কামালের পিতার মালিকানাধীন চিংড়ি ঘেরে মোস্তফা ও একই এলাকার শাহানু মিস্ত্রীর ছেলে সোলায়মান দুজনে মিলে ঘেরে কাজ করত। ইত্যবসরে দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়।এর জেরেই ঘটনার দিন স্থানীয় মসজিদের সামনে সোলায়মান মোস্তফাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক সোলায়মান ও তার পিতাকে গ্রেফতার করে।

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা এসআই আশরাফ হোসেন ঘাতকদের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, রিপোর্ট লেখা পর্যন্ত লাশ মর্গে রয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটি এম সিফাতুল মাজদার জানান, ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে এবং পুলিশ প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুকে মোদির ফোন, কী কথা হলো

ঈদগাঁওয়ে কর্মচারীর ছুরিকাঘাতে চিংড়িঘের মালিকের ছেলে খুন

আপডেট সময় : ১০:২৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬