ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

লালপুরে বাড়িতে ঢুকে হামলা ও গুলির অভিযোগ, আহত ১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে ঢুকে নাজিম উদ্দিন নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা ফাঁকা গুলি ছোড়ে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নওপাড়া গ্রামের নাজিম উদ্দিন ও আলী হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিরসনে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলী হোসেনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ নাজিম উদ্দিনের বাড়িতে চড়াও হয়। বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে নাজিম উদ্দিন এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে।

আহত নাজিম উদ্দিনের ছেলে নাজমুল হোসেন অভিযোগ করেন, তার বাবাকে বাঁচাতে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ত্রাস সৃষ্টি করে। পরে হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা আহত নাজিমকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় নাজমুল হোসেন বাদী হয়ে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে গুলির বিষয়ে পুলিশের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালিয়েছে। তবে সেখানে গুলির কোনো সুনির্দিষ্ট আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা পটকা ফাটিয়ে থাকতে পারে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গবেষণানির্ভর কৃষি উন্নয়নে জোর দিচ্ছে তারেক রহমান সরকার: কৃষিমন্ত্রী

লালপুরে বাড়িতে ঢুকে হামলা ও গুলির অভিযোগ, আহত ১

আপডেট সময় : ০৯:৫৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬