ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

কালীগঞ্জে বিকাশ প্রতারণা চক্রের মূলহোতা পলাশ গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পলাশ মিয়া (৩০) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত পলাশ হরিণাকুন্ডু উপজেলার পার দখলপুর গ্রামের চান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ মিয়া দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে আসছিলেন। সম্প্রতি কালীগঞ্জ উপজেলার এক ব্যক্তির কাছ থেকে কৌশলে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে তিনি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে আদালত পলাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত রোববার রাত ১১টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পলাশকে ঘোরাঘুরি করতে দেখেন ওই ভুক্তভোগী। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয়দের সহায়তায় তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পলাশকে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত পলাশ মিয়ার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত বিকাশ প্রতারক এবং দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। সোমবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরাইল সংঘাত: ইসরাইলের দাবি, আকাশপথে ২০০০টির বেশি বোমা বর্ষণ

কালীগঞ্জে বিকাশ প্রতারণা চক্রের মূলহোতা পলাশ গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬