ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

তাপমাত্রা বাড়ার আভাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সারাদেশের তাপমাত্রা বাড়তে পারে বলে নিজেদের পূর্ভাবাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আরও বলা হয়, পূর্ব বিষবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

পূর্ভাবাসে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি একই ধরনের আবহাওয়া থাকবে বলে ওই পূর্ভাবাসে জানানো হয়।

এদিকে, গত রবিবরা সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সময়ে সারাদেশে কোথাও বৃষ্টিপাত হয়নি। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে কক্সবাজারের টেকনাফে। সেখানে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা পঞ্চগড়ের তেঁতুলিয়া ও সিলেটের শ্রীমঙ্গলে। উপজেলা দু’টিতে ১১ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগ: ঢাবির নীল দল নিষিদ্ধ ও শিক্ষকদের শাস্তির দাবি

তাপমাত্রা বাড়ার আভাস

আপডেট সময় : ০৯:২১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬