ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শিক্ষা অফিসে কার জন্য ৭ লাখ টাকা ঘুষ নিয়ে এলেন শিক্ষক?

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার জন্য ৭  লাখ টাকা ‘ঘুষ দিতে গিয়ে’ আটক হয়েছেন শিক্ষক মাইদুল ইসলাম। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের শিক্ষা কমপ্লেক্স দফতরে অবস্থিত মাধ্যমিক উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালকের দফতরে এ ঘটনা ঘটে।

পরে রংপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়া ঘটনাস্থলে এসে শিক্ষক মাইদুল ইসলামকে ৭ লাখ টাকাসহ আটক করে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেন দুদক উপ-পরিচালক শাওন মিয়া।

মাধ্যমিক উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক রোকসানা বেগম জানান, সোমবার দুপুরে রৌমারীর কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম তার চেম্বারে দেখা করতে আসেন। তাকে আগমনের কারণ জানতে চাইলে তিনি মোবাইলে থাকা একটি ম্যাসেজ দেখিয়ে বলেন তার বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার জন্য প্রয়োজনীয় অনুমতি করিয়ে দেওয়ার জন্য তিনি ৭ লাখ নিয়ে এসেছেন। এ সময় বার বার তার কাছে থাকা ব্যাগ তাকে দেখিয়ে বলছিলেন, এখানে ৭ লাখ টাকা আছে। টাকা নিয়ে কাজটি করে দেওয়ার অনুরোধ জানান তিনি।

এ সময় উপ-পরিচালক অফিসে থাকা কর্মচারীদের ডেকে আনেন। তিনি তাদের বলেন, ৭  লাখ টাকা নিয়ে এসেছে আমাকে ঘুষ দেওয়ার জন্য। এরপরই শিক্ষক মাইদুল ইসলামকে টাকার ব্যাগসহ আটক করে রাখতে বলেন। বিষয়টি দুদক রংপুরের উপ-পরিচালক শাওন মিয়াকে জানালে তিনি ঘটনাস্থলে এসে কর্মচারীদের সহায়তায় ব্যাগ তল্লাশি করে ৭ লাখ টাকা উদ্ধার করা হয় এবং দুদক শিক্ষক মাইদুল ইসলামকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে রংপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়া জানান, ঘুষের ৭ লাখ টাকাসহ আটক করা হয়েছে শিক্ষক মাইদুল ইসলামকে। তিনি ঘুষ দিতে আসার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস: জাতীয় পরিচয় ও ঐক্যের প্রতীক হিসেবে উত্তোলন

শিক্ষা অফিসে কার জন্য ৭ লাখ টাকা ঘুষ নিয়ে এলেন শিক্ষক?

আপডেট সময় : ০৭:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬