মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আহত যুবকের মৃত্যু, চাঞ্চল্য

খুলনা নগরীতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত এক যুবককে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা গেছেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম আ. আজিজ (৩৫)। রবিবার রাত ৯টার দিকে নগরীর নিরালা মোড়ের জাহিদুর রহমান ক্রস রোডে একদল সন্ত্রাসী তাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

নিহত আ. আজিজ নগরীর বাগমারা মেইন রোড ব্রিজ এলাকার বাসিন্দা খলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে আজিজ নিরালা মোড় এলাকায় অবস্থানকালে হঠাৎ একটি মোটরসাইকেলে করে আসা দুই সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার বুকের বাম পাশে এবং অন্যটি পেটে লাগে। এরপর সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা করান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। এছাড়া, ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, নিহত আ. আজিজ খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের একজন সদস্য হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে থানায় দুটি মারামারি এবং একটি চুরির মামলা রয়েছে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে আবারও যুদ্ধের ডাক দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আহত যুবকের মৃত্যু, চাঞ্চল্য

আপডেট সময় : ০৩:৫৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬