ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

মার্চে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম কার্যকর: ভোক্তাদের জন্য স্বস্তি নাকি নতুন চাপ?

মার্চ মাস থেকে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) এবং অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ২ মার্চ সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে সংস্থাটি জানিয়েছে। সোমবার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি এই তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক বাজারের প্রোপেন ও বিউটেনের মূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চ মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেনের সিপি প্রতি মেট্রিক টন ৫৪৫ মার্কিন ডলার এবং বিউটেনের সিপি ৫৪০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রোপেন ও বিউটেনের ৩৫:৬৫ অনুপাত অনুযায়ী, গড় সিপি প্রতি মেট্রিক টন ৫৪১.৭৫ মার্কিন ডলার দাঁড়িয়েছে। প্রতি মার্কিন ডলারের গড় বিনিময় মূল্য ১২২.৪৭ টাকা ধরে ভোক্তাপর্যায়ের নতুন দর চূড়ান্ত করা হয়েছে।

নতুন ঘোষণায়, মূসকসহ বেসরকারি এলপিজির প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ১১১.৭৪ টাকা। তবে, ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যান্য সিলিন্ডারের দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে: ৫.৫ কেজি সিলিন্ডারের দাম ৬১৫ টাকা, ১২.৫ কেজির ১,৩৯৭ টাকা, ১৫ কেজির ১,৬৭৬ টাকা, ১৬ কেজির ১,৭৮৮ টাকা, ১৮ কেজির ২,০১১ টাকা, ২০ কেজির ২,২৩৫ টাকা, ২২ কেজির ২,৪৫৮ টাকা, ২৫ কেজির ২,৭৯৪ টাকা, ৩০ কেজির ৩,৩৫২ টাকা, ৩৩ কেজির ৩,৬৮৭ টাকা, ৩৫ কেজির ৩,৯১১ টাকা এবং ৪৫ কেজির দাম ৫,০২৮ টাকা।

রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৭.৯৯ টাকা এবং গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত এলপিজির ভোক্তামূল্য প্রতি লিটার ০.২৩৯৯ টাকা বা প্রতি ঘনমিটার ২৩৯.৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের নতুন দাম প্রতি লিটার ৬১.৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। কমিশন জানিয়েছে যে, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারিকৃত আদেশ নম্বর ২০২৬/০৬ অনুযায়ী সরকারি এলপিজির ১২.৫০ কেজি সিলিন্ডারের দাম ৭৭৬.৯৩ টাকা অপরিবর্তিত থাকবে।

কঠোর নির্দেশনা জারি করে কমিশন স্পষ্ট করেছে যে, কোনো পর্যায়ে এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউটর বা রিটেইলার পয়েন্টে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বোতলজাত বা রেটিকুলেটেড এলপিজি এবং অটোগ্যাস বিক্রি করা যাবে না। এই নির্দেশনা লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লব মামলা: মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন প্রসিকিউশনের

মার্চে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম কার্যকর: ভোক্তাদের জন্য স্বস্তি নাকি নতুন চাপ?

আপডেট সময় : ০৪:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬