ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সনি র‍্যাংগসের এমডিসহ পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইলেকট্রনিকস পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান সনি র‍্যাংগস (র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেনসহ তার পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। প্রায় ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই আদেশ দেওয়া হয়। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ প্রদান করেন। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিরা হলেন— সনি র‍্যাংগসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেন, একরাম হোসেনের ভাই ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) বিনাস হোসেন, এবং একরাম হোসেনের পিতা সাচিমি ওগাওরা হোসেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপ-সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আল আমিনের করা আবেদনে বলা হয়েছে, সনি র‍্যাংগসের এমডি ও ডিএমডির বিরুদ্ধে অবৈধভাবে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের গুরুতর অভিযোগ রয়েছে।

গোপন অনুসন্ধান ও অভিযোগ থেকে জানা গেছে, আসামিরা এবং তাদের পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। দুদকের দাবি, আসামিরা এসব সম্পদ বিভিন্ন জায়গায় স্থানান্তর করার চেষ্টা করছেন এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এই সম্পদ রক্ষা এবং অপরাধের আলামত সংরক্ষণের স্বার্থে তাদের বিদেশযাত্রা ঠেকানো একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আদালত দুদকের যুক্তি গ্রহণ করে এই তিনজনের বিদেশ গমনের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা কার্যকর করার কথা বলেন। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

সনি র‍্যাংগসের এমডিসহ পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০২:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬