ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

যাত্রাবাড়ীর কাজলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই কিশোর স্থানীয় একটি মাদ্রাসায় হেফজোতে পড়াশোনা করতো। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে কাজলা স্কুল গলিতে ঘটনাটি ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তার বন্ধুরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

নিহতের বন্ধু রায়হান জানান, মঙ্গলবার রাত পৌনে ১১টার কাজলায় এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলো মাহিম। তিনি স্কুল গলিতে পৌঁছালে ১০ থেকে ১২ জন কিশোর তাকে পথরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে তাকে সেখানে পরে থাকতে দেখে তার স্বজনদের সংবাদর দেয় স্থানীয়রা। মাহিমের ভগ্নিপতি রাফিসহ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। 

কিশোরগঞ্জ সদর উপজেলার বেতাল গ্রামের দীন ইসলামের ছেলে মাহিম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০৮:১৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬