গ্রাহক সহায়তা ও যোগাযোগ আরও জোরদার করতে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে শেল্টেক এক্সপেরিয়েন্স সেন্টারে নতুন সেলস অফিস চালু করেছে শেল্টেক (প্রা.) লিমিটেড।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নতুন অফিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেল্টেক (প্রা.) লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অফিস চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রোপার্টি কেনার প্রতিটি ধাপে সহজপ্রাপ্যতা এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সেলস অফিসে প্রকল্প সম্পর্কিত পূর্ণাঙ্গ পরামর্শসেবা পাওয়া যাবে। গ্রাহকরা এখানে এসে প্রকল্পের বিস্তারিত জানতে পারবেন, বিশেষজ্ঞ বিক্রয়কর্মীদের সঙ্গে আলোচনা করতে পারবেন এবং ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী নির্দেশনা পাবেন। এর ফলে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। পরিদর্শন প্রক্রিয়াকে স্বাচ্ছন্দ্যময় করতে অফিসে প্রয়োজনীয় সহায়তা ও তথ্য প্রদানের ব্যবস্থাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রায় চার দশকের অভিজ্ঞতা নিয়ে শেল্টেক (প্রা.) লিমিটেড ঢাকা, চট্টগ্রাম ও জলসিঁড়িতে আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ করছে। মানসম্মত নির্মাণ, নান্দনিক নকশা এবং সময়মতো হ্যান্ডওভারের মাধ্যমে প্রতিষ্ঠানটি রিয়েল এস্টেট খাতে আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত।
নতুন সেলস অফিসের ঠিকানা: ট্রেড ইন্টারকন্টিনেন্টাল, লেভেল ০৮, তেজগাঁও-গুলশান লিংক রোড, ঢাকা।
রিপোর্টারের নাম 























