সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আগের কোনো অপরাধের বিচার প্রক্রিয়ায় আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদালত সম্পূর্ণ স্বাধীন এবং বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে এই সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ডা. জাহিদ উর রহমান পুনর্ব্যক্ত করেন যে, সরকার আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে এবং পদত্যাগকারী রাষ্ট্রপতির বিষয়ে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
রিপোর্টারের নাম 
























