ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে, পৃথক প্রজ্ঞাপনে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করে সরকার।

এম সিরাজ উদ্দিন মিয়া ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে ২০০৯ সালে যুগ্ম সচিব থাকাকালীন তিনি ওএসডি হয়েছিলেন এবং ২০১৬ সালে সরকারি চাকরি থেকে অবসরে যান।

পরিচিত মহলে সিরাজ উদ্দিন সাথী নামে পরিচিত এই কর্মকর্তা আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্ম চিন্তা ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে মোট ৩২টি গ্রন্থ রচনা করেছেন। তার প্রথম বই ‘বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য’ বর্তমান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্পাদনা করেছিলেন। আমলাতন্ত্র নিয়ে তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে—‘বাংলাদেশের আমলাতন্ত্র’ এবং ‘আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর’।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি করা হয়েছে সুনামি সতর্কতা

মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব

আপডেট সময় : ০৯:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬