ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

অন্তর্বর্তী সরকারের শেষবেলায় মন্ত্রিপরিষদ সচিবের চুক্তি বাতিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়লগ্নে প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনস্বার্থে জারি করা এই আদেশ গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে অবিলম্বে কার্যকর হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর যে প্রজ্ঞাপনমূলে ড. শেখ আব্দুর রশীদকে (পরিচিতি নং-১৫৩০) মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল, জনস্বার্থে তার সেই নিয়োগের অবশিষ্ট মেয়াদ এখন বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই আদেশ জারির দিন থেকেই কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট সব দফতর ও বিভাগকে অনুলিপি পাঠিয়ে এ বিষয়ে অবহিত করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ড. শেখ আব্দুর রশীদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের শেষ মুহূর্তে প্রশাসনের শীর্ষ পদে এমন আকস্মিক পরিবর্তন বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনবান্ধব ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ডিসিদের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অন্তর্বর্তী সরকারের শেষবেলায় মন্ত্রিপরিষদ সচিবের চুক্তি বাতিল

আপডেট সময় : ০৯:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬