ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শিবগঞ্জে নিজেদের বাড়ি ভাঙচুর করে বিএনপির ওপর দায় চাপানোর অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় নিজেদের বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করে উল্টো বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন গুরুতর অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতা মোশারফ হোসেন এম।

স্থানীয় দূর্লভপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোশারফ হোসেন এম বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে শিবগঞ্জের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর জামায়াত-কর্মী বাবর আলীর নেতৃত্বে একটি উস্কানিমূলক মিছিল বের করা হয়। এ সময় মিছিলটি থেকে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, পরদিন ১৩ ফেব্রুয়ারি সকালে জগন্নাথপুর বাজার মোড়ে জামায়াতের নেতাকর্মীরা আবারও উস্কানিমূলক স্লোগান দেয়। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলে বাবর আলীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এসব ঘটনায় বিএনপির ৮-১০ জন নেতাকর্মী আহত হন এবং হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

বিএনপি নেতা মোশারফ হোসেন এম দৃঢ়ভাবে দাবি করেন, জামায়াতের লোকজনই নিজেদের বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, বাবর আলী বা তার পরিবারের কোনো সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নন।

সংবাদ সম্মেলনে আহত ছাত্রদলকর্মী শাহিন রেজা, আপেল মাহমুদ, নাজির আলী এবং বিএনপি কর্মী আনারুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে নিজেদের বাড়ি ভাঙচুর করে বিএনপির ওপর দায় চাপানোর অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

আপডেট সময় : ০৯:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬