ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ফেনীতে নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মীর দাড়ি ধরে লাঠিপেটা, স্ত্রী হেনস্তার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফেনীর দাগনভূঞা উপজেলায় নির্বাচনী বিরোধের জেরে এক জামায়াত কর্মীর ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে নিজ বাড়িতে হামলার শিকার হন নুরুল আবছার নামের ওই ব্যক্তি। অভিযুক্তরা তার দাড়ি ধরে টেনে ছিঁড়ে ফেলার পাশাপাশি লাঠিপেটা করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ করা হয়েছে। স্বামীকে রক্ষা করতে গেলে তার স্ত্রীকেও লাঞ্ছিত করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নামাজ শেষ করে নিজ ঘরে ঢোকার পরপরই স্থানীয় ইব্রাহীম মুন্সী বাড়ির বাসিন্দা নুরুল আবছারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। নুরুল আবছার অভিযোগ করেন, বেলাল হোসেন নামের এক ব্যক্তি তার ঘরে ঢুকে তাকে দাড়ি ধরে টেনে ফেলে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।

আহত নুরুল আবছারের স্ত্রী জানান, স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তিনি আরও দাবি করেন, নির্বাচনী প্রচারণার সময়ও তার স্বামীকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল। অভিযুক্ত বেলাল হোসেন একই এলাকার বাসিন্দা এবং যুবদল কর্মী হিসেবে পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় নুরুল আবছারকে প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালেহ উদ্দিন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং হামলাকারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মীর দাড়ি ধরে লাঠিপেটা, স্ত্রী হেনস্তার অভিযোগ

আপডেট সময় : ০৮:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬