ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

দলীয় স্বীকৃতি না পেলে শপথ নয়: চাঁদপুর-৪ এর স্বতন্ত্র এমপি হান্নান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান ঘোষণা দিয়েছেন, তার রাজনৈতিক দল বিএনপি আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না। তিনি বলেছেন, দলীয় আদর্শ ধারণ করেই তিনি আগামীর পথ চলতে চান। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে এম এ হান্নান জোর দিয়ে বলেন, ছাত্রজীবন থেকেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন। তার দাবি, একটি ‘কুচক্রী মহল’ অতীতে তার দলীয় মনোনয়ন বাতিল করাতে ভূমিকা রেখেছিল এবং এবারও একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করেছে। তবে ফরিদগঞ্জের জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সমর্থনে তিনি জনগণের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে এলাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এম এ হান্নানকে উপজেলা বিএনপির আহ্বায়কের পদসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন।

নবনির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করেননি, বরং একটি জনবিচ্ছিন্ন চক্রের বিরুদ্ধে লড়েছেন। পরাজিত পক্ষ নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা ও অপপ্রচারে জড়িয়েছে অভিযোগ করে তিনি এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান এবং প্রশাসনের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

সংবাদ সম্মেলনে ফরিদগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, বিএনপি নেতা সফিউল আলম বাশার মুকুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলীয় স্বীকৃতি না পেলে শপথ নয়: চাঁদপুর-৪ এর স্বতন্ত্র এমপি হান্নান

আপডেট সময় : ০৭:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬