ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

হাতিয়ায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, সংঘর্ষে আহত ৫: এনসিপির বিরুদ্ধে অভিযোগ বিএনপির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়ায় বুড়িরচর ইউনিয়নের আলাদি বাজারে স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সংঘটিত এ ঘটনায় প্রতিপক্ষ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দায়ী করছে বিএনপি। এর জেরে শনিবার সকালে আরও একটি হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছেন। এসব ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দাবি, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে এনসিপির বিজয় মিছিল থেকে একদল দুর্বৃত্ত আলাদি বাজারের ওই কার্যালয়ে হামলা চালায়। হামলায় কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করা হয় এবং ভেতরে থাকা আসবাবপত্র তছনছ করে গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়। ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মীরা কার্যালয়ে এসে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখতে পান।

বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন অভিযোগ করে বলেন, এটি এনসিপির পূর্বপরিকল্পিত হামলা। রাজনৈতিকভাবে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যেই এই ভাঙচুর চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শামছুল তিব্রিজ। তিনি বলেন, আমাদের কোনো কর্মী এই ঘটনায় জড়িত নয় এবং আমরা কোনো ধরনের সহিংসতা সমর্থন করি না। উল্টো, তারা (বিএনপি) বিভিন্ন স্থানে জাতীয় পিপলস পার্টির (এনপিপি) কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গত দু’দিনে এলাকায় বেশ কয়েকটি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা পরস্পর জড়িত বলে জানা গেছে। তবে, বিএনপির কার্যালয় ভাঙচুরের বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর থেকে এলাকায় রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার এলাকায় টহল দিচ্ছে।

এদিকে, শুক্রবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে উপজেলার তমরদ্দি ইউনিয়নের শান্তি বাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে সালাহ উদ্দিন, নবীর, আলা উদ্দিন, আব্দুল হাকিম ও মেহেদী হাসান নামে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের আহাজারিতে জরুরি বিভাগে হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। পরে ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান শামীম আহতদের দেখতে যান। তিনি এই হামলার জন্যও এনসিপির নেতাকর্মীদের দায়ী করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধানল: সর্বোচ্চ নেতাকে হারিয়েও ইরানের অপ্রতিরোধ্য পাল্টা হামলা

হাতিয়ায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, সংঘর্ষে আহত ৫: এনসিপির বিরুদ্ধে অভিযোগ বিএনপির

আপডেট সময় : ০৭:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬