ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়কের ওপর হামলা, হাত ভেঙে হাসপাতালে ভর্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক ইমনদ্দোজা আহমেদ দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। শুক্রবার রাতে শহরের কাজির পয়েন্ট এলাকায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সুনামগঞ্জ স্টেডিয়ামে একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে কাজির পয়েন্ট এলাকায় ওয়াসীম আকবর নামে এক ব্যক্তির বাসায় একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। ইমনদ্দোজা সেই সভায় যোগ দিতে যাওয়ার পথেই হামলার মুখে পড়েন। একদল সশস্ত্র দুর্বৃত্ত লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলাকারীদের বেধড়ক পিটুনিতে ইমনদ্দোজার বাম হাত ভেঙে গেছে। এছাড়া তার পিঠ, মাথা ও পায়ে গুরুতর জখম হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

জেলা ছাত্র শক্তির নেতা নিহাল জানান, ইমনের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেন, “আমাদের ‘জুলাই যোদ্ধা’ ইমনদ্দোজা হামলার শিকার হয়েছেন। কী কারণে এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে ১৮ বছর পর বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল: নতুন নেতৃত্বে দল পুনর্গঠন ও তৃণমূলে শক্তিশালীকরণের বার্তা

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়কের ওপর হামলা, হাত ভেঙে হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৬:৪৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬