ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

নির্বাচনী জয়ে তারেক রহমানকে মোদীর অভিনন্দন, ফোনালাপে শুভেচ্ছা ও সমর্থন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি টেলিফোনে তারেক রহমানের সঙ্গে কথাও বলেছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলতে পেরে তিনি ‘আনন্দিত’।

মোদী তার পোস্টে আরও উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের যেকোনো প্রচেষ্টায় ভারতের পক্ষ থেকে সমর্থন ও শুভকামনা অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রতিবেশী এই দুটি দেশ ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে গভীরভাবে আবদ্ধ। ভারতের পক্ষ থেকে বাংলাদেশ এবং দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলেও জানান ভারতীয় প্রধানমন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য, কটূক্তিকে হার মানিয়ে লালপুরের ফারিহা এখন দেশসেরা ফুটবলার

নির্বাচনী জয়ে তারেক রহমানকে মোদীর অভিনন্দন, ফোনালাপে শুভেচ্ছা ও সমর্থন

আপডেট সময় : ০৫:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬