ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ঢাকা-৮ আসনে ভোট দিতে এসে স্মরণ করা হলো ওসমান হাদীকে, তরুণ প্রজন্মের প্রত্যাশা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে শহিদ ওসমান হাদীর স্মৃতিচারণ করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহারা নাফিছা। তিনি বলেন, এবারের নির্বাচনে ভোট দেওয়ার অভিজ্ঞতা স্মরণীয় হলেও ওসমান হাদীর অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হচ্ছে। জাহারা নাফিছা বলেন, “ওসমান হাদি সবসময় সাহস ও বলিষ্ঠতার সাথে সত্য ও ন্যায়বিচারের পক্ষে কথা বলতেন। তিনি থাকলে এই নির্বাচন আরও আনন্দময় হতো। তার মতো ব্যক্তিত্বের অভাব আমরা অনুভব করছি।”

তবে, এই আসনে বর্তমান প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর সাহসিকতার প্রশংসা করে জাহারা নাফিছা বলেন, “নাসিরুদ্দিন পাটোয়ারীও সাহসিকতার সাথে সত্য কথা বলছেন। আমরা আশা করি, তরুণ প্রজন্ম ওসমান হাদীর আদর্শ অনুসরণ করে দেশ গড়ায় এগিয়ে আসবে।”

জামায়াতে ইসলামীর নারী নীতি প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে জাহারা নাফিছা বলেন, “আমার মনে হয়, জামায়াতে ইসলাম তাদের বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করতে পারেনি, তাই অনেকের কাছে তা নেতিবাচকভাবে উপস্থাপিত হয়েছে। তাদের প্রতি আমার আস্থা রয়েছে।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, তারা যেন দেশ সুন্দরভাবে পরিচালনা করেন।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৮৪৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৬৫১ জন। একজন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটারও এই আসনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আসনটিতে মোট ১০৮টি ভোটকেন্দ্রে ৫২৭টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ঢাকা-৮ আসনে ৮ হাজার ৯৮২ জন ভোটার নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ৬ হাজার ৯৫৬ জন পুরুষ এবং ২ হাজার ২৬ জন নারী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন: মানবতার বিরুদ্ধে অপরাধ, দায়ীদের বিচারের দাবি ভাসানী জনশক্তি পার্টির

ঢাকা-৮ আসনে ভোট দিতে এসে স্মরণ করা হলো ওসমান হাদীকে, তরুণ প্রজন্মের প্রত্যাশা

আপডেট সময় : ০৭:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬