ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, উৎসবমুখর পরিবেশে ভোট চলছে: ডিএমপি কমিশনার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চলমান নির্বাচন নিয়ে সব ধরনের শঙ্কা ও গুজব উড়িয়ে দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, অত্যন্ত চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে নানা ধরনের নেতিবাচক গুঞ্জন ও গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু আজ বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ভোটাররা কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে আসছেন। প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠানের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বর্তমান পরিবেশ সেই লক্ষ্যেই এগোচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ তাদের নাগরিক অধিকার তথা ভোটাধিকার ফিরে পেয়েছে। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমি নিজেও অত্যন্ত আনন্দিত।

ভোট দিতে এসে নিজের অতীতের এক তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন ডিএমপি কমিশনার। তিনি জানান, ২০১৮ সালের নির্বাচনেও তিনি এই একই কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। তখন তিনি অবসরে ছিলেন। কিন্তু সে সময় কেন্দ্রে প্রবেশের পর তাকে জানানো হয়েছিল যে তার ভোট দেওয়া হয়ে গেছে। সেই ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, “২০১৮ সালে ভোট দিতে না পেরে গেট থেকেই আমাকে ফিরে যেতে হয়েছিল। আজ সেই একই কেন্দ্রে আমি ডিএমপি কমিশনার হিসেবে নিজের ভোটটি দিতে পারলাম, এটি আমার জন্য বড় প্রাপ্তি।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে রাজধানীর প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি জনগণকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন: মানবতার বিরুদ্ধে অপরাধ, দায়ীদের বিচারের দাবি ভাসানী জনশক্তি পার্টির

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, উৎসবমুখর পরিবেশে ভোট চলছে: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬