ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কাঠালিয়ায় অর্থসহ আটক দুই বিএনপি নেতা, জরিমানা ও মুচলেকা দিয়ে মুক্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পৃথক দুটি ঘটনায় অর্থসহ আটক হয়েছেন বিএনপির দুই নেতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে তারা আটক হন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হক সোহাগ মল্লিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ টাকার নোটের ১৭ হাজার টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ হাজার টাকা জরিমানা করেন এবং মুচলেকা নিয়ে মুক্তি দেন।

অন্যদিকে, আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. অলিউল ইসলাম ওরফে অলি মেম্বারকে আওরাবুনিয়া বাজার এলাকা থেকে অর্থসহ আটক করা হয়। বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। তাকেও পরে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে, তবে তার কাছ থেকে ঠিক কত টাকা জব্দ করা হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান হামলায় সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ, ঢাকা সফরের আগ্রহ প্রকাশ ইউএই প্রেসিডেন্টের

কাঠালিয়ায় অর্থসহ আটক দুই বিএনপি নেতা, জরিমানা ও মুচলেকা দিয়ে মুক্তি

আপডেট সময় : ০৬:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬