ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ভোটের ফল প্রকাশের আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর: নওগাঁয় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নওগাঁয় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগে এক প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ-৫ (সদর) আসনের সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

প্রত্যাহার হওয়া ওই কর্মকর্তার নাম নাজিম উদ্দীন। তিনি নওগাঁ সড়ক ও জনপদ বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই অভিযোগ ওঠে এবং দুপুর দেড়টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদীন তাকে কেন্দ্রটির দায়িত্ব থেকে প্রত্যাহার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালেই প্রিসাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন নির্ধারিত ফলাফল শিটে নিজের স্বাক্ষর ও পদবি সংবলিত সিল দিয়ে রাখেন। নির্বাচনি বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোটগণনা সম্পন্ন করে ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার কথা।

এ বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে সময় লাগে এবং কখনো সময়ের সংকট দেখা দিতে পারে। কাজের সুবিধার্থে ও সময় সাশ্রয়ের চিন্তা থেকে আগেই স্বাক্ষর করে রেখেছিলাম। তবে এটি নিয়মসম্মত কি না, সে বিষয়ে আমার জানা নেই।”

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন জানান, ভোট গণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কেন্দ্রের নির্বাচনি দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে ওই কেন্দ্রে নতুন একজন প্রিসাইডিং কর্মকর্তা পাঠানো হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাও ‘হত্যার টার্গেট’: ইসরায়েলের বিস্ফোরক হুমকি

ভোটের ফল প্রকাশের আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর: নওগাঁয় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

আপডেট সময় : ০৬:৪৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬