ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ভোটের মাঠে এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ ছড়ানোর অভিযোগ শাহজাহান চৌধুরীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের ১১দলীয় জোটের প্রার্থী শাহজাহান চৌধুরী ভোটগ্রহণের দিন সকালে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, তাকে নির্বাচনে পরাজিত করতে এস আলম গ্রুপ বিভিন্ন এজেন্টের মাধ্যমে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে অর্থ বিতরণ করছে। বৃহস্পতিবার সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

শাহজাহান চৌধুরী সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগের লুটেরাদের অন্যতম প্রধান এস আলম গ্রুপের মাসুদের বিরুদ্ধে আমি বিভিন্ন জনসমাবেশে বক্তব্য দিয়েছি। এই কারণে তিনি আমার ওপর ক্ষুব্ধ। সেই ক্ষোভ থেকেই তিনি আমাকে পরাজিত করার উদ্দেশ্যে বিভিন্ন এজেন্টের মাধ্যমে ধানের শীষ প্রার্থীর পক্ষে টাকা ছড়াচ্ছেন বলে আমি জানতে পেরেছি।”

তিনি আরও যোগ করেন, “ভোটের পরিবেশকে প্রভাবিত করার জন্য এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক এবং গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য এটি একটি বড় হুমকি। আমি প্রশাসনের কাছে এই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।”

এই অভিযোগের বিষয়ে এস আলম গ্রুপ কিংবা অভিযুক্ত সাইফুল আলম মাসুদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে, প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য জানতে চাওয়া হলে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারেননি।

উল্লেখ্য, চট্টগ্রাম-১৫ আসনে নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্ত পর্যন্ত পাল্টাপাল্টি অভিযোগ এবং তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশিষ্ট অর্থনীতিবিদ সাদিক আহমেদের পদত্যাগ: বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি ছাড়লেন

ভোটের মাঠে এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ ছড়ানোর অভিযোগ শাহজাহান চৌধুরীর

আপডেট সময় : ০৬:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬