ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

টঙ্গীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, দুপুর পর্যন্ত পড়েছে প্রায় এক-তৃতীয়াংশ ভোট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোট উৎসবে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা। দিন শেষে এই হার ৫০ শতাংশে পৌঁছাবে বলে তারা আশা করছেন।

সকাল থেকে টঙ্গীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়ে।

দুপুর ১টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, টঙ্গীর বিভিন্ন কেন্দ্রে গড়ে ৩০ শতাংশের মতো ভোট পড়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলমান থাকায় বিকেলের দিকে ভোটার উপস্থিতি আরও বাড়বে এবং দিনের শেষে মোট ভোটের হার ৫০ শতাংশে উন্নীত হবে বলে তারা আশাবাদী।

সরেজমিনে টঙ্গীর খাঁ-পাড়া বিদ্যানিকেতন, ব্লসম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মামদী মোল্লা উচ্চবিদ্যালয়, নিউব্লোন স্কুল, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল, হাজী তফাজ্জল হোসেন একাডেমী, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন, শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চবিদ্যালয়, মরকুন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আশরাফ টেক্সটাইল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নারী ও পুরুষ ভোটাররা আলাদা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন।

হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. জিয়াউল হক জানান, “আমাদের কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। দুপুর ১টা পর্যন্ত প্রায় ৩০ ভাগ ভোট কাস্ট হয়েছে।”

একইভাবে, মামদী মোল্লা উচ্চবিদ্যালয় কেন্দ্র-১ এর প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আলী বলেন, “দুপুর পর্যন্ত প্রায় ২৮ ভাগ ভোট কাস্ট হয়েছে। আশা করছি দিনশেষে প্রায় ৫০ ভাগ ভোট কাস্ট হবে।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, “বেলা ৩টা পর্যন্ত টঙ্গীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাও ‘হত্যার টার্গেট’: ইসরায়েলের বিস্ফোরক হুমকি

টঙ্গীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, দুপুর পর্যন্ত পড়েছে প্রায় এক-তৃতীয়াংশ ভোট

আপডেট সময় : ০৬:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬