ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মাদারীপুরে ভোটের ফলশিটে অগ্রিম স্বাক্ষর: প্রিসাইডিং অফিসারের ‘ভুল’ স্বীকার, নথি জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মাদারীপুর-২ আসনের একটি ভোটকেন্দ্রে ফলাফল শিটে (রেজাল্টশিট) অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা জানাজানি হওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রশাসনের হস্তক্ষেপে স্বাক্ষরিত ওই নথিগুলো জব্দ করা হয়েছে। অভিযুক্ত প্রিসাইডিং অফিসার বাকি বিল্লাহ নিজের ‘ভুল’ স্বীকার করে জানিয়েছেন, কাজ এগিয়ে রাখার জন্য তিনি এই স্বাক্ষরগুলো নিয়েছিলেন।

ঘটনাটি ঘটেছে ৮৪ নং নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিএনপির প্রার্থী জাহান্দার আলী জাহান বিষয়টি লক্ষ্য করে সাংবাদিকদের কাছে অভিযোগ জানান। পরবর্তীতে প্রশাসনের যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযোগের পরপরই জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে বিষয়টি অবহিত করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজ উল আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে ইউএনও মাহফুজ উল আলম ঘটনাস্থলে পৌঁছান এবং অগ্রিম স্বাক্ষরিত রেজাল্ট শিটগুলো জব্দ করেন।

এ বিষয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজ উল আলম বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আমরা সত্যতা পেয়েছি। স্বাক্ষরিত কাগজগুলো জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত প্রিসাইডিং অফিসার বাকি বিল্লাহ, যিনি সর মঙ্গল ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত, নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বলেন, “কাজ এগিয়ে রাখার জন্য স্বাক্ষরগুলো নিয়ে রেখেছিলাম। আমার ভুল হয়ে গেছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীতে ছাত্রশক্তি নেতাকে ছাত্রদলের উপর্যুপরি হামলা, গুরুতর আহত

মাদারীপুরে ভোটের ফলশিটে অগ্রিম স্বাক্ষর: প্রিসাইডিং অফিসারের ‘ভুল’ স্বীকার, নথি জব্দ

আপডেট সময় : ০৬:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬