ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গাজীপুরে ভোটকেন্দ্রে হট্টগোল ও ভাঙচুর: বিএনপি-জামায়াত সমর্থক ৪ জনের ২ বছরের কারাদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর স্কুল ভোটকেন্দ্রে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগে বিএনপি এবং জামায়াতে ইসলামীর চার সমর্থককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন জানিয়েছেন, গতকাল দুপুরের পর চাঁদপুর স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যানুসারে, বিএনপি ও জামায়াত সমর্থক চারজনের মধ্যে হাতাহাতির সূত্রপাত হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা ভোটকেন্দ্রের ভোটার তালিকা স্লিপ বিতরণের স্থান ভাঙচুর করেন।

খবর পেয়ে ঢাকা থেকে আসা মন্ত্রণালয়ের বিশেষ ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জড়িত চারজনকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কাপাসিয়ার চাঁদপুর ইন্ডিয়ান ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক, চাঁদপুর ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস সরকার, জামায়াতে ইসলামীর নেতা ইফতেখারুল আলম এবং মেজবাউল ইসলাম।

এদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে গাজীপুরের পাঁচটি আসনে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীসহ প্রায় সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান হামলায় সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ, ঢাকা সফরের আগ্রহ প্রকাশ ইউএই প্রেসিডেন্টের

গাজীপুরে ভোটকেন্দ্রে হট্টগোল ও ভাঙচুর: বিএনপি-জামায়াত সমর্থক ৪ জনের ২ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:২২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬