ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন ঘিরে ৫ আগস্টের আগের মতো শঙ্কাজনক পরিস্থিতি দেখা যাচ্ছে: আসিফ মাহমুদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৫ আগস্টের আগের সময়ের মতোই এক অনিশ্চিত ও শঙ্কাজনক পরিস্থিতির মধ্যে দেশ রয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। 

আসিফ মাহমুদ বলেন, “৫ আগস্টের আগে আমরা যে পরিস্থিতির মধ্যে ছিলাম, এখনও প্রায় একই অবস্থার মুখোমুখি হচ্ছি। তখন যেমন শঙ্কা ছিল— মিডিয়ায় কথা বললে তা প্রচার হবে কিনা, কোথাও অনিয়ম, হামলা বা গুলি করে হত্যার ঘটনা ঘটলেও তা সংবাদমাধ্যমে আসবে কিনা— এখনও তেমন একটি বাস্তবতা আমরা দেখছি।” 

তিনি বলেন, “মূলধারার গণমাধ্যম অনিয়মের সংবাদ প্রচার না করলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নিজেদের যতটুকু সক্ষমতা আছে, তা ব্যবহার করে দেশবাসীর সামনে অনিয়মগুলো তুলে ধরতে হবে।” গণতন্ত্র ফিরিয়ে আনতে আবার মাঠে নামতে হবে, আবার লড়াই করতে হবে বলেও জানান তিনি। 

ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আপনাদের যার বাড়ির আশেপাশে যে কেন্দ্র আছে, সেই কেন্দ্র পাহারা দিতে হবে।” 

তিনি বলেন, “বিভিন্ন স্থানে কেন্দ্র দখল করা নিয়ে এক ধরনের প্রচেষ্টা চলছে। অনেকগুলো জায়গাতেই আমাদের নিউজ আসছে, অনেক জায়গায় হয়তো আসতেও পারছে না। কারণ আমরা দেখছি যে, অনেক জায়গায় নিউজ ব্লক করা হচ্ছে। আর নির্বাচনের প্রথম প্রহর শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো শুরু হয়ে গেছে।” 

তিনি আরও বলেন, “বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করে, হামলা করে যে প্যানিক সৃষ্টি করলো বিএনপির পক্ষ থেকে, সেই আতঙ্ক থেকে কেউ আবার ভোটকেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত না হয় সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।” 

আসিফ বলেন, “বাংলাদেশের জনগণের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে, অবশ্যই আপনাদের ভোট দিতে হবে, যেকোনও পরিস্থিতিতে আপনাদের ভোট দিতে হবে। কোনো ঝামেলা চলছে বা রাতে ঝামেলা চলছে এ কথা মাথায় রেখে যদি কেউ ভোট না দিতে চান তাহলে আর পরিবর্তন আসবে না। তাহলে যা কিছু আগের মতো ছিল, আবার আমরা আগের বাংলাদেশের দিকে ফিরে যাচ্ছি এবং এর ভয়ানক রূপ সম্পর্কে আমরা সবাই অবগত।” 

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা: হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে

নির্বাচন ঘিরে ৫ আগস্টের আগের মতো শঙ্কাজনক পরিস্থিতি দেখা যাচ্ছে: আসিফ মাহমুদ

আপডেট সময় : ১১:২০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬