ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

দেড় দশক পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল: জুনে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দীর্ঘ দেড় দশক পর বাংলাদেশের মাটিতে পা রাখতে চলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সবশেষ ২০১১ সালে ওয়ানডে সিরিজ খেলতে এসেছিলো তারা। আগামী জুন মাসে শুরু হতে যাওয়া সফরে অস্ট্রেলিয়া বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ক্রিকেট অস্ট্রেলিয়া শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

আগামী ৯ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজের সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এই টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ। এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়া সর্বশেষ বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দেড় দশক পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল: জুনে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি

আপডেট সময় : ০৪:০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬