ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

রাজধানীর মিরপুরে বাসচাপায় হেলপার নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে একটি বাসচাপায় হাসিব (১৯) নামের এক হেলপার নিহত হয়েছেন। শুক্রবার সকালে মিরপুর থানাধীন টিএনটি অফিসের পাশের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসাইন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে হাসিবকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই হোসাইন গণমাধ্যমকে জানান, নিহত হাসিবের গ্রামের বাড়ি পটুয়াখালী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার কোনো নিকটাত্মীয়কে খুঁজে পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য হাসিবের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্তানকে আছড়ে হত্যার দায়ে বাবা রিমান্ডে

রাজধানীর মিরপুরে বাসচাপায় হেলপার নিহত

আপডেট সময় : ০৪:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬