ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

টেকনাফের ভোটকেন্দ্রে নারীদের লম্বা লাইন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সারা দেশের মতো ত্রয়োদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। সকালবেলায় পুরুষ ভোটারের উপস্থিতি কম দেখা গেলেও নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। হালকা শীত উপেক্ষা করে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোটের অপেক্ষা করতে দেখা যায়। 

উখিয়ায় নিজ কেন্দ্রে ভোট দিয়ে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী সাংবাদিকদের বলেন, এখন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এ পরিবেশ বজায় থাকলে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

অন্যদিকে জামায়াতের প্রার্থী নূর আহমদ আনোয়ারী সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার বিজয় হবে বলে আমি আশাবাদী।

সরেজমিনে টেকনাফ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ বিদ্যালয় (কেজি) কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ কেন্দ্রে ৮টি বুথে মোট ৪ হাজার ১৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

টেকনাফের ভোটকেন্দ্রে নারীদের লম্বা লাইন

টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮৬১ জন; এর মধ্যে পুরুষ ২ হাজার ৩৫ জন এবং নারী ১ হাজার ৮২৬ জন।

ভোট দিতে আসা নারী ভোটার ফরহিন আক্তার বলেন, আমি ১৭ বছর ধরে নিজের ভোট নিজে দিতে পারিনি। আগে কয়েকবার কেন্দ্রে আসার আগেই আমার ভোট দেওয়া হয়ে যেত। আজ নিজের ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।

তরুণ ভোটার শাহিন বলেন, ভোটের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট। তবে শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার বিষয়।

নতুন ভোটার মোহাম্মদ কামাল হোসেন বলেন, জীবনের প্রথম ভোট পছন্দের প্রার্থীকে দিতে পেরে খুব খুশি। যাকে ভোট দিয়েছি তার বিজয় হবে বলে আশা করছি।

টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জসিম উদ্দিন বলেন, সকাল থেকে দুই ঘণ্টায় প্রায় সাড়ে তিনশ ভোট পড়েছে। শুরু থেকেই ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

টেকনাফের ভোটকেন্দ্রে নারীদের লম্বা লাইন

টেকনাফ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমামুল হাফিজ নাদিম বলেন, সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনও ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে মোট ভোটকেন্দ্র ১১৫টি। এর মধ্যে ৪৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭১ হাজার ৮১৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৯ হাজার ৬৮২ জন, নারী ১ লাখ ৮২ হাজার ৫৫১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৬ জন। এ আসনে মোট চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতের প্রার্থী নূর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা নুরুল হক ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে সাইফুদ্দিন খালেদ এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মাঠপর্যায়ে মূল লড়াই বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউএনজিএ সভাপতি পদে আর্জেন্টিনার সমর্থন চাইলেন ড. খলিলুর রহমান

টেকনাফের ভোটকেন্দ্রে নারীদের লম্বা লাইন

আপডেট সময় : ১১:১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬