ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা: হান্নান মাসউদের স্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নোয়াখালী-৬ (আসন) ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শ্যামলী সুলতানা জেদনী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে। আমাকে মারার ভিডিও যে ধারণ করেছে, তার ফোন ভেঙে ফেলছে।

তিনি আরও লেখেন, আমার দেবরকে কয়েকজন মিলে একসঙ্গে মারছে। প্রশাসন নিষ্ক্রিয়!

অভিযোগ উঠেছে, সকাল ১০টায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে আসার পথে বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে একদল লোক রাস্তা অবরোধ করে হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলা চালায়। তার ব্যবহৃত মোবাইল কেড়ে নেয়। পরে এনসিপি নেতাকর্মীরা এসে তাকে উদ্ধার করে। 

হামলার বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলার ওসি আলাউদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি। তবে এখন পর্যন্ত এর সত্যতা নিশ্চিত হতে পারিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে শিক্ষার্থীদের সচেতন করতে পুলিশের মতবিনিময় সভা

আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা: হান্নান মাসউদের স্ত্রী

আপডেট সময় : ১১:০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬