ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ বিএনপি প্রার্থীর কর্মী আটক: ভোটার প্রভাবিত করার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধকোটি টাকাসহ পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থীর এক কর্মীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত এই বিপুল অর্থ আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছিল।

আটককৃত ব্যক্তির নাম মো. কাজল মৃধা। তিনি কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে পরিচিত।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে কাজল মৃধার সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে ওই ব্যাগ থেকে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।

ঘটনার সময় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা মো. রাব্বি ইসলাম রনি, এনএসআই প্রতিনিধি, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল অভিযান চালায় এবং সন্দেহভাজনের কাছ থেকে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউএনজিএ সভাপতি পদে আর্জেন্টিনার সমর্থন চাইলেন ড. খলিলুর রহমান

পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ বিএনপি প্রার্থীর কর্মী আটক: ভোটার প্রভাবিত করার অভিযোগ

আপডেট সময় : ০১:৪৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬