ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পটুয়াখালীতে ‘ভোটের টাকা’সহ জামায়াত নেতা আটক, মুচলেকায় মুক্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী-১ আসনে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বিএনপি কর্মীরা। বুধবার বিকেলে মির্জাগঞ্জ উপজেলার মাধবখালি ইউনিয়নের কিসমত রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটকের প্রায় চার ঘণ্টা পর মুচলেকা নিয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।

আটককৃত ব্যক্তি সৈয়দ মো. কামাল হোসেন (৪৫)। তিনি মাধবখালী ইউনিয়নের কিসমত ঝাটিবুনিয়া গ্রামের সৈয়দ আব্দুল মান্নান ওরফে লাল মিয়ার ছেলে এবং বরিশাল মহানগর জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সুমন তালুকদার জানান, বুধবার বিকেলে ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের পক্ষে ভোট কেনার উদ্দেশ্যে কামাল হোসেন অন্তত ৫০ হাজার টাকা নিয়ে কিসমত রামপুর এলাকায় এসেছিলেন। বিষয়টি টের পেয়ে তারা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

তবে আটক সৈয়দ কামাল হোসেন তার বিরুদ্ধে আনা ভোট কেনার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি ভোট কিনতে নয়, বরং নির্বাচনী পোলিং এজেন্টদের খরচ বাবদ টাকা দিতে সেখানে গিয়েছিলেন।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। ওসির তথ্যমতে, আটক ব্যক্তির কাছে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা পাওয়া গেছে। তিনি ওই টাকা এজেন্টদের খরচ বাবদ দিতে গিয়েছিলেন বলে দাবি করেন। পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইমাম খোমেনি বন্দরে শত্রুপক্ষের ড্রোন ভূপাতিত

পটুয়াখালীতে ‘ভোটের টাকা’সহ জামায়াত নেতা আটক, মুচলেকায় মুক্তি

আপডেট সময় : ১২:৪৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬