ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ঝিনাইদহে ভোটের আগেই স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ, প্রিজাইডিং অফিসার অপসারণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের আগেই ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট উদ্ধারের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশে অভিযুক্ত কর্মকর্তার স্থলে নতুন একজনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ চাঞ্চল্যকর অনিয়মের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরার কাছ থেকে ২৩টি অগ্রিম স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ করা হয়। ঘটনার সত্যতা পাওয়ার পর তাকে অপসারণ করে কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের প্রভাষক শামসুজ্জামান খানকে নতুন প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রিটার্নিং অফিসার ও ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কোনো ধরনের দায়িত্বহীনতা বা অনিয়ম বরদাশত করা হবে না। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রাত ৮টার দিকে ওই কেন্দ্রে স্থানীয়দের জটলা ও উত্তেজনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং অফিসার ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজওয়ানা নাহিদ।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা সাংবাদিকদের জানান, খবর পাওয়া মাত্রই কেন্দ্রে গিয়ে অভিযান চালিয়ে ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ এবং সেগুলো ধ্বংস করা হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে, এই ঘটনা নির্বাচনের চূড়ান্ত ফলাফলে কোনো প্রকার প্রভাব ফেলবে না।

সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রিজাইডিং অফিসারের গাফিলতির প্রমাণ পাওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নতুন কর্মকর্তার অধীনে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউএনজিএ সভাপতি পদে আর্জেন্টিনার সমর্থন চাইলেন ড. খলিলুর রহমান

ঝিনাইদহে ভোটের আগেই স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ, প্রিজাইডিং অফিসার অপসারণ

আপডেট সময় : ১২:২১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬