ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

গৌরীপুরে ৯২ কেন্দ্রের মধ্যে ৪২টি ঝুঁকিপূর্ণ: নিরাপত্তায় মোতায়েন থাকছে সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের নির্বাচনী পরিবেশ সুসংহত রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। এই আসনের মোট ৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪২টিকেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৯টি কেন্দ্রকে রাখা হয়েছে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ তালিকায়, যেখানে ভোটগ্রহণের দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— মইলাকান্দা ইউনিয়নের নওপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিধলা ইউনিয়নের মনাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, বোকাইনগর ইউনিয়নের বেতান্দর উচ্চ বিদ্যালয়, রামগোপালপুর ইউনিয়নের ধূরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাওহা ইউনিয়নের চল্লিশা কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয়, ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভাংনামারি ইউনিয়নের কাশিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার পাপিয়া আমিন পাপ্পা জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এসব কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে বডিওয়র্ন ক্যামেরা পরিহিত বিশেষ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।

পুরো নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলার ভারসাম্য বজায় রাখতে প্রতিটি কেন্দ্রের জন্য পুলিশের এসআই পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে ৫ সদস্যের একটি করে নিরাপত্তা দল থাকবে। এছাড়া নির্বাচনী অপরাধ দমন ও আইন প্রয়োগে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তার প্রধান শক্তি হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী। স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১২০ জন সেনাসদস্য সার্বক্ষণিক টহলে থাকবেন, যার নেতৃত্বে থাকবেন একজন মেজর ও দুইজন ক্যাপ্টেন।

উল্লেখ্য, গৌরীপুর উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ২৬৮ জন। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক আহত, তদন্তে পুলিশ

গৌরীপুরে ৯২ কেন্দ্রের মধ্যে ৪২টি ঝুঁকিপূর্ণ: নিরাপত্তায় মোতায়েন থাকছে সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট

আপডেট সময় : ১০:০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬