ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বরিশাল-৩: ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলা, অভিযোগ-পাল্টা অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে এ হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে, স্থানীয় বিএনপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে এটিকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

ঘটনার পরপরই এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবি পার্টি বরিশাল জেলা শাখার সদস্য সচিব জিএম রাব্বী জানান, বুধবার সকালে মাধবপাশা ইউনিয়নের নির্বাচনী কার্যালয়ে দলের নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রম নিয়ে আলোচনা করছিলেন। এ সময় ১০-১২টি মোটরসাইকেলে করে ২০ থেকে ২৫ জন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এবি পার্টির কর্মীদের মারধর করে এবং কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে বলে তার দাবি।

অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, বিএনপি বা ছাত্রদলের কোনো সদস্য এমন ঘটনার সঙ্গে জড়িত নয়। তিনি আরও দাবি করেন, ঈগল প্রতীকের প্রার্থী নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় মিথ্যা অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন।

এ বিষয়ে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার ফুয়াদের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি আরও জানান, ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা দেখা গেলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক আহত, তদন্তে পুলিশ

বরিশাল-৩: ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলা, অভিযোগ-পাল্টা অভিযোগ

আপডেট সময় : ১০:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬