ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাজশাহীতে নাশকতার ছক নস্যাৎ: বিপুল বিস্ফোরক উদ্ধার, আটক অভিযান অব্যাহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০১:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে বিপুল সংখ্যক পেট্রোল বোমা ও তাজা ককটেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুত করা হয়েছিল বলে ধারণা করছে র‍্যাব।

র‍্যাব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে ১২টি পেট্রোল বোমা এবং ১৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিস্ফোরকগুলো পরবর্তীতে চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব সূত্র জানায়, নির্বাচন ও গণভোটকে বানচাল করা বা রাজনৈতিক আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে একটি চক্র এসব বোমা ও ককটেল মজুত করে থাকতে পারে।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে র‍্যাব-৫ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে শিক্ষার্থীদের সচেতন করতে পুলিশের মতবিনিময় সভা

রাজশাহীতে নাশকতার ছক নস্যাৎ: বিপুল বিস্ফোরক উদ্ধার, আটক অভিযান অব্যাহত

আপডেট সময় : ১০:০১:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬