ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

প্রবীণ রাজনীতিবিদ আসাদুজ্জামান খান চৌধুরী আর নেই, কিশোরগঞ্জে শোক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পরিচিত সাংবাদিক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল-এর পিতা, প্রবীণ রাজনীতিবিদ আসাদুজ্জামান খান চৌধুরী আজ (১১ ফেব্রুয়ারি) দুপুরে ৯৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন। জেলা শহরের নগুয়াস্থ নিজ বাসভবন ‘জামান ম্যানশন’-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আসাদুজ্জামান খান চৌধুরী নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দ শ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন এলাকার একজন সম্মানিত ও পরিচিত মুখ। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ এশা কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হয়বতনগর সাহেববাড়ি গোরস্থানে তাঁর মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে।

প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক আহত, তদন্তে পুলিশ

প্রবীণ রাজনীতিবিদ আসাদুজ্জামান খান চৌধুরী আর নেই, কিশোরগঞ্জে শোক

আপডেট সময় : ০৯:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬