ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

খারকিভে রুশ ড্রোন হামলায় একই পরিবারের চারজন নিহত, মা আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বোগোদুখিভে রাশিয়ার ভয়াল ড্রোন হামলায় একটি পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে তিন শিশু এবং তাদের বাবা। এই হামলায় শিশুদের মা গুরুতর আহত হয়েছেন। বুধবার দেশটির স্থানীয় প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাদেশিক প্রসিকিউটরের কার্যালয় সূত্রে জানা গেছে, রাশিয়ার সীমান্ত সংলগ্ন খারকিভ অঞ্চলের বোগোদুখিভ শহরের একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়। হামলায় এক ও দুই বছর বয়সী দুই পুত্রশিশু এবং দুই বছর বয়সী এক কন্যাশিশু প্রাণ হারায়। একই হামলায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন, যাকে প্রসিকিউটররা শিশুদের পিতা হিসেবে শনাক্ত করেছেন।

প্রসিকিউটরদের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ড্রোন হামলায় বাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয় এবং নিহত পরিবারের সদস্যরা বাড়ির ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী আহত হয়েছেন, যিনি নিহত শিশুদের মা বলে জানা গেছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সময়ে রুশ বাহিনী খারকিভ অঞ্চলে পরিবহন ও জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে।

এদিকে, মস্কোর চার বছরব্যাপী আগ্রাসন অবসানের লক্ষ্যে আবুধাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা বৈঠকে মিলিত হয়েছেন। যদিও গত সপ্তাহে উভয় পক্ষ বন্দি বিনিময় করেছে, তবে যুদ্ধ বন্ধের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।

জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন (এইচআরএমএমইউ) জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংস্থাটির তথ্যমতে, ২০২২ সাল ছিল সবচেয়ে প্রাণঘাতী বছর, যে বছর আড়াই হাজারেরও বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে সক্রিয় হওয়ার চেষ্টা, সতর্ক প্রশাসন

খারকিভে রুশ ড্রোন হামলায় একই পরিবারের চারজন নিহত, মা আহত

আপডেট সময় : ০৪:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬