ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ছোটখাটো ত্রুটিতে প্রশ্নবিদ্ধ হোক নির্বাচনের পরিবেশ, সতর্ক থাকতে বললেন আমীর খসরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের ভূমিকা এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে তিনি প্রশাসনের কর্মকর্তাদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ১৭ বছর পর সাধারণ মানুষ দেশের মালিকানা ফিরে পেতে উদগ্রীব এবং এই নির্বাচনকে ঘিরে তাদের আশা-আকাঙ্ক্ষা ব্যাপক। তাই ছোটখাটো কোনো কারণে যেন মানুষের এই আশা-আকাঙ্ক্ষা হতাশায় পরিণত না হয়, সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি তিনি এই আহ্বান জানান।

বুধবার দুপুরে চট্টগ্রামের মেহেদীবাগের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে আমীর খসরু এসব কথা বলেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল প্রথমে নির্বাচনই চায়নি। কিন্তু জনগণের নির্বাচনমুখী আগ্রহ দেখে তারা শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছে। তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। জনগণের উপর আস্থা না রেখে গুজব ছড়ানোর এই প্রবণতা দুঃখজনক এবং এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

বিএনপির এই নেতা আরও জানান, শেষ মুহূর্তে ভুয়া পর্যবেক্ষক এবং অনলাইন সাংবাদিক পরিচয়ে কার্ড সংগ্রহ করার খবর পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের উচিত এসব বিষয়ে আরও কঠোর নজরদারি রাখা। ভুয়া পর্যবেক্ষক বা নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ইস্যুকৃত যেকোনো কার্ড বাতিল করা উচিত বলে তিনি মনে করেন। কারণ, সাংবাদিক বা পর্যবেক্ষক সেজে কোনো দলের কর্মী বা সমর্থক ভোটকেন্দ্রে অবস্থান করলে তা ভোটারদের প্রভাবিত করতে পারে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষ অনেক আশা নিয়ে এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তাই ছোটখাটো কোনো কারণে যেন এই উৎসবমুখর নির্বাচনী পরিবেশ বিতর্কিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এই শীর্ষ নেতা। আসন্ন নির্বাচনে নিজের বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণ গত ১৭ বছর ধরে অবাধে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবার তারা সেই সুযোগ পাচ্ছেন। অতীতের রেকর্ড অনুযায়ী, দেশের ক্রান্তিলগ্নে জনগণ যখনই সুযোগ পেয়েছে, বিএনপির প্রতিই আস্থা রেখেছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এলাকার উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন পূরণে ধানের শীষের পক্ষে ‘ব্যালট বিপ্লব’ ঘটবে বলে মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ মার্চ: টিভি পর্দায় ক্রিকেট-ফুটবলের ডাবল ধামাকা!

ছোটখাটো ত্রুটিতে প্রশ্নবিদ্ধ হোক নির্বাচনের পরিবেশ, সতর্ক থাকতে বললেন আমীর খসরু

আপডেট সময় : ০৩:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬