ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

কলম্বিয়ার প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ, অল্পের জন্য রক্ষা পেলেন পেত্রো

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক ভয়াবহ হত্যাচেষ্টা থেকে বেঁচে ফিরেছেন বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তার দুই কন্যাকে নিয়ে হেলিকপ্টারে ভ্রমণের সময় তাকে লক্ষ্য করে এই হামলা চালানোর চেষ্টা করা হয়। দীর্ঘকাল ধরেই মাদকচক্র তার জীবননাশের ষড়যন্ত্র করছে বলে প্রেসিডেন্ট সতর্ক করে আসছিলেন।

প্রেসিডেন্ট পেত্রো আরও জানান, আগের দিন ক্যারিবীয় উপকূলীয় এলাকায় যাওয়ার সময় নিরাপত্তা হুমকির কারণে তার হেলিকপ্টার নির্ধারিত স্থানে অবতরণ করতে পারেনি। এ প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পেয়েছিল যে ‘অজ্ঞাত ব্যক্তিরা হেলিকপ্টারে গুলি চালাতে পারে’। এই তথ্যের ভিত্তিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং হেলিকপ্টারটিকে অন্য স্থানে নিরাপদে অবতরণ করানো হয়। এই ঘটনার মধ্য দিয়ে মাদকচক্রের ক্রমাগত হুমকির বিষয়টি আবারও সামনে এলো বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে সক্রিয় হওয়ার চেষ্টা, সতর্ক প্রশাসন

কলম্বিয়ার প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ, অল্পের জন্য রক্ষা পেলেন পেত্রো

আপডেট সময় : ১২:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬