মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতা না হলে ওয়াশিংটন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ইসরাইলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাব, নতুবা আমাদের পূর্বের মতোই কঠিন কোনো পদক্ষেপ নিতে হবে।” আগামী সপ্তাহে উভয় দেশের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে, ট্রাম্প বলেছিলেন যে এই আলোচনা পূর্বের চেয়ে ভিন্ন হবে এবং ইরান একটি চুক্তির জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। তবে, তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কেবল তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে ইচ্ছুক এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করবে না।
রিপোর্টারের নাম 






















