ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জাতীয় নির্বাচনের উত্তাপ: কোন কোন ইস্যু ভোটারদের মন জয় করবে?

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫১টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অচলাবস্থা, গণতন্ত্রের অভাব এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের প্রেক্ষাপটে এবারের নির্বাচনকে কেবল ক্ষমতা পরিবর্তনের লড়াই হিসেবে দেখা হচ্ছে না, বরং এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে, বেশ কয়েকটি মৌলিক ইস্যু এবারের নির্বাচনে ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, ভোটারদের মনে এবার যে ইস্যুগুলো বিশেষভাবে দাগ কাটবে তার মধ্যে রয়েছে— গণভোটের প্রয়োজনীয়তা, দীর্ঘদিনের আওয়ামী শাসনের সময়ে ঘটে যাওয়া গুম-খুন ও বিশেষ করে জুলাই বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং দুর্নীতি দমন। এছাড়াও, গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর জীবনযাত্রার মান উন্নয়ন— এই বিষয়গুলোও ভোটারদের নজর কাড়বে। তাই, এবারের নির্বাচন কেবল দল বা প্রতীকের লড়াই নয়, বরং এটি নাগরিকদের বাস্তব জীবনের সমস্যাগুলোর সমাধান এবং রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নিয়ে ভোটারদের সম্মিলিত সিদ্ধান্তের প্রতিফলন। যে দল বা প্রার্থী এই জাতীয় ইস্যুতে সবচেয়ে বাস্তবসম্মত, মানবিক এবং বিশ্বাসযোগ্য অবস্থান নিতে পারবে, ভোটারদের পছন্দে তারাই এগিয়ে থাকবেন।

এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো রাষ্ট্রের গণতান্ত্রিক পুনরুদ্ধার। আওয়ামী সরকারের অধীনে দীর্ঘদিন ধরে নির্বাচন ব্যবস্থা, মতপ্রকাশের স্বাধীনতা এবং বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের উপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তা সাধারণ ভোটারের মনে গভীর ক্ষোভের সঞ্চার করেছে। এর ফলে, ভোটাররা এমন প্রার্থীকেই বেছে নিতে চাইবেন যারা সুষ্ঠু নির্বাচন, একটি শক্তিশালী সংসদ এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে স্পষ্ট ও বিশ্বাসযোগ্য অঙ্গীকার করতে পারবেন।

বাংলাদেশের সমৃদ্ধির পথে অন্যতম প্রধান অন্তরায় হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করা হয়। এই দুর্নীতির কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব এবং নাগরিকরা তাদের কাঙ্ক্ষিত সেবা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই, ভোটাররা এমন প্রার্থীদের খুঁজবেন যারা বাস্তব জীবনে দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

রাষ্ট্রীয় সংস্কারের বিষয়টিও এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোগত সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তরুণ ভোটারদের একটি বড় অংশ মনে করে, কেবল সরকার পরিবর্তনই যথেষ্ট নয়, বরং রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতেও মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। যেসব দল স্পষ্ট সংস্কার পরিকল্পনা, একটি নির্দিষ্ট সময়সূচি এবং তা বাস্তবায়নের রূপরেখা দিতে পারবে, তারা শিক্ষিত ও সচেতন ভোটারদের আস্থা অর্জনে এগিয়ে থাকবে। এই সংস্কার ইস্যুতে যারা গণভোটে ‘হ্যাঁ’ অর্থাৎ ইতিবাচক ভোট দেওয়ার পক্ষে অবস্থান নেবেন, নিরপেক্ষ ভোটাররা তাদের দিকেই ঝুঁকে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পই কি ‘শ্রেষ্ঠ যুদ্ধবাজ’ মার্কিন প্রেসিডেন্ট?

জাতীয় নির্বাচনের উত্তাপ: কোন কোন ইস্যু ভোটারদের মন জয় করবে?

আপডেট সময় : ১০:৪৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬