ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মুসলিম গণহত্যার উসকানি: আসামের মুখ্যমন্ত্রীর এআই ভিডিও ঘিরে উত্তাপ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ১৭ সেকেন্ডের এই ভিডিওটিতে মুখ্যমন্ত্রীকে মুসলমানদের ছবি লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়, যা মুসলিম সম্প্রদায়ের ওপর গণহত্যা চালানোর উসকানি হিসেবে সমালোচিত হচ্ছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আসাম শাখা তাদের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করার পর তীব্র জনরোষ ও রাজনৈতিক সমালোচনার মুখে এটি দ্রুত ডিলিট করে দেওয়া হয়।

ভিডিওটিতে দেখা যায়, রাইফেল হাতে গুলি ছুড়ছেন হিমন্ত বিশ্বশর্মা। পরের দৃশ্যে এআইয়ের কারসাজিতে তৈরি দুজন মুসলমানের ছবিতে গুলিবিদ্ধ হতে দেখা যায়, যেখানে লেখা ছিল ‘কোনো ক্ষমা হবে না’। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ মুসলমানদের মধ্যে একজনের সঙ্গে বিরোধী ভারতীয় জাতীয় কংগ্রেসের স্থানীয় এক এমপির চেহারার মিল রয়েছে। এর পরের অংশে হিমন্ত বিশ্বশর্মাকে আমেরিকান কাউবয়ের পোশাকে পিস্তল হাতে উপস্থাপন করা হয় এবং তাতে ‘বিদেশিমুক্ত আসাম’ স্লোগান ভেসে ওঠে।

গত শনিবার বিজেপির আসাম শাখা ভিডিওটি প্রকাশ করার পরপরই এটি নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। সাধারণ মানুষের ক্ষোভ এবং বিরোধীদলীয় রাজনীতিবিদদের সমালোচনার মুখে শেষ পর্যন্ত ভিডিওটি সরিয়ে ফেলতে বাধ্য হয় আসাম বিজেপি। এ বিষয়ে জানতে চাইলে আসাম বিজেপির নেতা রঞ্জিব কুমার শর্মা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “এটি ডিলিট করা হয়েছে। আর কিছু বলার নেই।”

তবে বিতর্কিত এই ভিডিওটির জেরে হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) নেতা আন্নি রাজা তার বিরুদ্ধে পদক্ষেপের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। এছাড়াও, ভারতীয় জাতীয় কংগ্রেসের আসাম শাখা বিজেপির বিরুদ্ধে উসকানিমূলক ভিডিও প্রচারের অভিযোগে মামলা দায়ের করেছে। আসাম বিধানসভার কংগ্রেসদলীয় সদস্য শিবামুনি বোড়া ও দিগন্ত বর্মণ গুয়াহাটির দিসপুর থানায় এই মামলা করেন। এর আগে, সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি তেলেঙ্গানা পুলিশে হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে অভিযোগ করেন।

উল্লেখ্য, মুসলিমবিরোধী বিদ্বেষ ছড়ানোর দীর্ঘ ইতিহাস রয়েছে হিমন্ত বিশ্বশর্মার। আগামী মার্চ-এপ্রিলে আসামে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির মুসলিমবিদ্বেষী প্রচারণার অংশ হিসেবেই এই ভিডিওটি প্রকাশ করা হয়েছিল। সম্প্রতি তিনি আসামের বাংলা ভাষাভাষী মুসলমানদের লক্ষ্য করে ক্রমাগত বিষোদ্গার করে আসছেন। তাদের বিরুদ্ধে অপরাধ ও জনসংখ্যাগত পরিবর্তনের অভিযোগ তুলে মুসলমানদের রাজ্য থেকে বিতাড়িত করার সব ধরনের প্রচেষ্টা চালানোর কথা বলছেন তিনি।

এর আগে গত জানুয়ারিতে এক বক্তব্যে হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, “রিকশা ভাড়া কম দেওয়ার মতো ছোট ছোট কাজের মাধ্যমে তাদের জন্য সমস্যা তৈরি করুন। তারা যদি পাঁচ রুপি চায়, তাদের চার রুপি দেবেন। যদি তারা দুর্ভোগে পড়ে, তবেই তারা আসাম ছেড়ে যাবে।” এছাড়াও, গত সেপ্টেম্বরে আসাম বিজেপি আরেকটি এআই-নির্মিত ভিডিও প্রচার করেছিল, যার শিরোনাম ছিল ‘বিজেপি ছাড়া আসাম’। ওই ভিডিওতে দেখানো হয়েছিল, কীভাবে রাজ্যের সবকিছু মুসলমানরা দখল করে নিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে সক্রিয় হওয়ার চেষ্টা, সতর্ক প্রশাসন

মুসলিম গণহত্যার উসকানি: আসামের মুখ্যমন্ত্রীর এআই ভিডিও ঘিরে উত্তাপ

আপডেট সময় : ০৫:২১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬