দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি তাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে। মঙ্গলবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির কারণে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়েছিল। পরবর্তীতে, নির্বাচনী সভায় বক্তব্য প্রদানকালে প্রতিপক্ষকে ভোট দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। এই ঘটনাগুলোই তার দল থেকে বহিষ্কারের প্রেক্ষাপট তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























