ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বৈধ: আপিল বিভাগেও চ্যালেঞ্জ খারিজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা নেই। তার প্রার্থিতা বহাল রেখে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ প্রদান করেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে কায়কোবাদের প্রার্থিতা চূড়ান্তভাবে বৈধতা পেল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

মামলার বিবরণী থেকে জানা যায়, কায়কোবাদের বিরুদ্ধে তুরস্কের দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ তুলে তার মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়েছিলেন ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল। তবে গত ১৯ জানুয়ারি শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়। পরবর্তীতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হলে আদালত তা খারিজ করে দেন। সবশেষে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হলেও আজ তা খারিজ হয়ে গেল।

আদালতে আজ কায়কোবাদের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। অন্যদিকে জামায়াত প্রার্থীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু। আইনি লড়াইয়ের সব কটি ধাপে জয়ী হওয়ায় কায়কোবাদের নির্বাচনী মাঠে নামতে এখন আর কোনো বাধা রইল না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দিল ইরান

কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বৈধ: আপিল বিভাগেও চ্যালেঞ্জ খারিজ

আপডেট সময় : ০৯:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬