ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

প্রধান উপদেষ্টার ১৫ কোটি টাকার সম্পদ, এক বছরে বেড়েছে দেড় কোটি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা।

বিবরণীতে দেখা গেছে, গত এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। অর্থাৎ গত এক বছরের ব্যবধানে তাঁর সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা।

সম্পদ বৃদ্ধির কারণ হিসেবে প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন যে, সঞ্চয়পত্র নগদায়ন, ব্যাংক আমানত বা মেয়াদি আমানতের মুনাফা এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ারের কারণে তাঁর মোট পরিসম্পদ বেড়েছে।

অন্যদিকে, প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় কমেছে। বর্তমান বিবরণী অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা। এর আগের অর্থবছরে তাঁর সম্পদের পরিমাণ ছিল ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আফরোজী ইউনূসের সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের এই সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার ১৫ কোটি টাকার সম্পদ, এক বছরে বেড়েছে দেড় কোটি

আপডেট সময় : ০৮:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬